বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বিএনপি নির্বাচন করে অংশগ্রণের জন্য, জেতার জন্য নয়: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিএনপির ‘পুরনো বন্ধু’ আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিএনপি নির্বাচন করে অংশগ্রণের জন্য, জেতার জন্য নয়। বিএনপি নির্বাচন নয়, চায় ক্ষমতার নিশ্চয়তা।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলের একটি টকশোতে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, বিএনপি আসলে কোন দল না। আওয়ামী লীগকে যে সমস্ত মানুষরা পছন্দ করেন না তারাই হলো বিএনপি। দলটির নীরব ভোট ব্যাংক থাকলেও ক্ষমতায় থাকাকালীন হাওয়া ভবন ও তারেক রহমানের দুর্নীতির জন্য সাধারণ মানুষ তাদের এখনও গ্রহণ করতে পারছে না। ১৫ বছর ধরে দলটি ক্ষমতারা বাহিরে থেকে অনেক অতিরঞ্জিত কথাবার্তাও বলছে। যা তাদের রাজনৈতিক অদক্ষতা।

২০ দলীয় জোট ত্যাগ করা বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) এই নেতা বলেন, ‘‘নেতৃত্ব তৈরির সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগে। দুর্ভাগ্যজনকভাবে তারা বাণিজ্য, ব্যবসায় ব্যস্ত। রাজনীতিবিদ আসলে কী করবেন, নৈতিক জায়গাটা ঠিক করা মুশকিল। সাংসদ বা মন্ত্রী হওয়া সম্ভব। তবে রাজনীতিবিদ হতে সময় এবং শিক্ষা লাগে। যা বিএনপির ভেতর আমি পাইনি। আমি যেমন আওয়ামী লীগের সমালোচনা করি ঠিক তেমনি বিএনপিরও করি। তারেক রহমান আর বিএনপি তো একেবারে ধোয়া তুলসী পাতা না।’

ডয়চে ভেলের অনুষ্ঠিত টকশোটিতে আন্দালিব রহমান পার্থর সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এসময় স্বপন বলেন, পার্থ মুখ ফসকে সত্য কথা বলে ফেলেছেন। আমরা দীর্ঘদিন ধরেই বলছি বিএনপি নির্বাচন করে শুধুমাত্র দেশেকে অস্থিতিশীল করতে। দীর্ঘদিন পরে হলেও পার্থ আজ সেটা স্বীকার করেছেন।

এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক এম. এ. আরাফাত বলেন, আন্দালিব রহমান পার্থ যেটা বলেছেন সেটা জেনেবুঝেই বলেছেন। বিএনপির সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বহীনতা, অন্তর্কোন্দল সম্পর্কে পার্থ আগেই বুঝতে পেরেছিলেন। তাই বিজেপি বিএনপির দীর্ঘদিনের বন্ধু হওয়া সত্ত্বেও গত জাতীয় নির্বাচনের পরপরই ২০ দলীয় জোট ত্যাগ করে।

এ ব্যাপারে জানার জন্য আন্দালিব রহমান পার্থকে বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *