বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে র‌্যাব-১৫ এর অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার

মোবারক উদ্দিন নয়ন, স্টাফ রিপোর্টার:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম পশ্চিমপাড়া এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ২,৫০,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার।
০৭/০৪/২০২২ তারিখ আনুমানিক ০৮.০০ ঘটিকায় র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং স্থানীয় সোর্সেস সহায়তায় বিপুল পরিমাণ ইয়াবা চালান বিষয়ক তথ্য পেয়ে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম ইউপিস্থ ঘুমধুম পশ্চিমপাড়া এর জনৈক আব্দুল মালেকের বসত ঘরে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বসত ঘরের সামনে হতে আব্দুল মালেক (৪৮),পিতা-আব্দুস সালাম, মাতা-হালিমা খাতুন, সাং- ঘুমধুম পশ্চিমপাড়া (আব্দুল মালেকের বাড়ি), ইউপি-ঘুমধুম (০৫ নং ওয়ার্ড), থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবানকে ধৃত করে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে গোয়েন্দা তথ্য মোতাবেক ধৃত ব্যক্তির বসত ঘরের শয়নকক্ষের বক্স খাটের ভিতরে রাখা অবস্থা হতে সর্বমোট ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
ডিসি৭১/এমইউনয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *