শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পুরুষাঙ্গ কেটে ফেলা অভিযুক্ত সেই হিজড়া জুঁই গ্রেফতার

৭১ অনলাইন ডেস্ক:

মাদারীপুরে মাদ্রাসাছাত্রের পুরুষাঙ্গ কেটে ফেলার মামলায় প্রধান অভিযুক্ত হিজড়া জুঁই আক্তারকে গ্রেফতার শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (৬ এপ্রিল) দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আল মামুন এ আদেশ দেন।

এর আগে, মঙ্গলবার সকালে সদর উপজেলার খোঁয়াজপুর থেকে জুঁইকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে মাদারীপুর সদর উপজেলার মঠের বাজার থেকে ১৮ বছরের মাদরাসাছাত্র ইয়াছিন আরাফাতকে জোর করে মাইক্রোবাসে তুলে স্থানীয় হিজড়াদের ভ্যানচালক নুরু বকতি। পরে হিজড়া জুঁইয়ের নেতৃত্বে তাকে নিয়ে যাওয়া হয় খুলনার একটি বেসরকারি ক্লিনিকে। সেখানে ওই কিশোরকে অচেতন করে পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ ওঠে। পরে অবস্থা খারাপ হলে রোববার (০৩ এপ্রিল) সকালে একটি প্রাইভেটকারে ইয়াছিনকে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ইয়াছিনের বাবা রেজাউল মোড়ল জুঁইকে প্রধান আসামিসহ অজ্ঞাত বেশ কয়েকজনের নামে একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে জুঁইকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনার সঙ্গে স্থানীয় ভ্যানচালক নুরু বকতি, খুলনার হিজড়া স্বপ্না ও একজন চিকিৎসক জড়িত। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *