বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল দ্বিতীয় টেকনাফের নাম ডেইঙ্গাপাড়া এলাকার ইয়াবা শীর্ষ গডফাদার মৃত মোস্তফার পুত্র সাইদুল হোসেন ও তার সহযোগী সৈয়দ নূর,এবং কামাল হোসেন ইয়াবাসহ একাধিক বার গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়ার নজির রয়েছে।
প্রশাসনের টার্গেটের আড়ালে থাকা এসব ইয়াবা কারবারী সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে তৈরি হওয়া একাধিক মাদক কারবারিদের তালিকা। যার মধ্যে যুক্ত হয়েছে প্রায় ১০ থেকে ২০ জনের সিন্ডিকেট ইয়াবা কারবারি।
তথ্য মতে, সহযোগীদের মধ্যে গোয়েন্দ পুলিশের হাতে বিপুল পরিমান ইয়াবা নিয়ে আটক হওয়া ডেইঙ্গাপাড়া শীর্ষ ইয়াবা কারবারি কামাল হোসেন দীর্ঘদিন কারাবন্দী থাকার পর এলাকায় ফিরে ফের মরণ নেশা ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে। আগের সাইদুল হোসেন এজেন্ট হলেও এ দফায় ইয়াবার এজেন্ট হিসাবে কাজ করে যাচ্ছে তার সৈয়দ নূর ও কামাল হোসেন।
সম্প্রতি টানা অভিযান ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত সাইদুল হোসেন এর পুরো সিন্ডিকেট একজন ৭০ হাজার ইয়াবা সহ বিজিবির হাতে মালিকানাধীন সিএনজি সহ আটক করেছিল। তবে সাইদুল হোসেন মোটা অংকের টাকার বিনিময়ে মামলা থেকে রক্ষা পেয়েছিল।
পরে এই ব্যবসা সম্প্রসারিত হয় পুরো রামু চাকমারকুল ডেইঙ্গাপাড়াসহ দেশের গ্রাম থেকে শহরে পৌঁছে যায়। তাদের ছত্রছায়ায় গড়ে উঠে ভিত্তিক কয়েকটি মাদকের বৃহত্তর নেটওয়ার্ক।
কাজেই চাকমারকুল ডেইঙ্গাপাড়া শীর্ষ ইয়াবা কারবারি সাইদুল হোসেন ও তার সহযোগীদের আটকে বেরিয়ে আসবে ইয়াবা পাচারের আরো নিত্য নতুন কৌশল অবলম্বন করে থাকেন সাইদুল হোসেনসহ কার সিন্ডিকেট ওই এলাকার প্রতি প্রশাসনের কঠোর নজরদারি করার জন্য সচেতন মহলের জোর দাবি। চলবে