বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

টেকনাফে পুলিশের অভিযানে ২০ হাজার ইয়াবা ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার,আটক-৪

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা,সাড়ে ৪ কেজি গাঁজা ও ৪টি মোবাইল ফোনসহ চারজনকে আটক করা হয়েছে।

রবিবার (১০এপ্রিল) ভোরে টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ড কুলাল পাড়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা,সাড়ে ৪ কেজি গাঁজা ও ৪টি মোবাইল ফোনসহ ৪ নারী ও পুরুষকে আটক করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এসআই সজীব ও এসআই হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স পৌরসভার ৯নং ওয়ার্ড কুলালপাড়ার ধৃত আসামি সনজিদা বেগমের বসত-ঘরে মেঝ হতে তল্লাশী চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা,সাড়ে ৪ কেজি গাঁজা ও ৪টি মোবাইল ফোনসহ চারজনকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধার ইয়াবা,গাঁজা ও মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৫৪ হাজার ৫শ টাকা।
আটকৃতরা হলেন,টেকনাফ পৌরসভা ৯নং ওয়ার্ডের কুলাল পাড়ার মৃত মোক্তারের মেয়ে সনজিদা বেগম প্রকাশ পাতুলী(৩০),
একই এলাকার সোনা আলীর মেয়ে ফিরোজা বেগম(২০), একই এলাকার মৃত নুর ইসলামের ছেলে সাইফুল ইসলাম প্রকাশ গিরিল (২৮) ও সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার ইমাম হোছনের মো. মিজান (২০)।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিসি৭১/এমইউনয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *