বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা আইন শৃংখলা কমিটির সভা।

রবিবার জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ।

জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে এতে পুলিশ সুপার মো হাসানুজ্জামান,জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবু সুফিয়ানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং,মোবাইল কোর্ট পরিচালনা,জেলার সার্বিক বিষয়ে আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ রাখা,যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসেনর উদ্যোগে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

ডিসি৭১/এমইউনয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *