বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আটক

মোঃ আরাফাত সানি, টেকনাফ প্রতিনিধি।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে পারভিন আক্তার (১৮) নামে এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ সময় হত্যার অভিযোগে তার স্বামী মোঃ ইয়াছিনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) বারোটার দিকে যায়যায়দিন কে এ তথ্য নিশ্চিত করে ১৬ এপিবিএন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, রাত ২টারদিকে নয়াপাড়া রেজিষ্টার্ড ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন অফিসার্স ও সোর্স পারিবারিক কলহের জেরধরে স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যার সংবাদের ভিত্তিতে ডি-ব্লকে অভিযান চালিয়ে শেড নং-৭১১/১,এমআরসি নং-৩৩৩১০-এ অভিযান চালিয়ে ঘাতক স্বামী মোহাম্মদ ইয়াছিন (২০) কে গ্রেফতার করে এবং নিহত বশির আহমদের মেয়ে তার স্ত্রী পারভীন আক্তার (১৮) কে উদ্ধার করে আইপিডি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে তার স্বামীকে আটক করে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হয়।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম যায়যায়দিন জানান রোহিঙ্গা ক্যাম্প থেকে মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আটক স্বামীর বিরুদ্ধে মামলা রুজু করার পর হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *