বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মহেশখালীতে খৎনা করতে পুরুষাঙ্গ কর্তন, ২ সহোদর গ্রেপ্তার

মহেশখালী প্রতিনিধি:

খৎনা করতে গিয়ে শিশুর পুরুষাঙ্গ কেটে ফেলার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার র‌্যাব ১৫ এর সদস্যরা। সোমবার রাতে মহেশখালী উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের সিপাহী পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ওই এলাকার মোঃ ইসলামের পুত্র জয়নাল আবেদীন (৩৫) ও মিজানুর রহমান (২৮)।
র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দীন এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২১ সালের ২৮ নভেম্বর স্থানীয় মোঃ মনজুর আলমের আট বছরের ছেলেকে খৎনা করার জন্য সিপাহীর পাড়াস্থ মেসার্স জাহেদ মেডিকোতে নেন। সেখানে খৎনার করানোর সময় পল্লী চিকিৎসক জয়নাল আবেদীন শিশুটির পুরুষাঙ্গ কেটে ফেলে। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করা হয়। কিন্তু এই ঘটনায় মামলা বা বাড়াবাড়ি না করতে শিশুটির পিতা-মাতাকে ভয়ভীতি দেখায় পল্লী চিকিৎসক জয়নাল আবেদনী ও তার পরিবারের লোকজন। এমনকি বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় ফাঁসানোরও হুমকি দেন। এর প্রায় দুই মাস পর শিশুটির পিতা বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে মহেশখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হলেও আসামী গ্রেপ্তার হয়নি। এক পর্যায়ে আসামীদের গ্রেপ্তার করতে অভিযানে র‌্যাব। এক পর্যায়ে দুই আসামীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাবের সদস্যরা।

গ্রেপ্তার আসামীদের মহেশখালী থানায় সোপর্দ করার হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের কর্মকর্তা সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *