বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজারের ৩ এসি ল্যান্ড বদলী, ১ জনের নিয়োগ

৭১ অনলাইন ডেস্ক:

কক্সবাজার জেলার মহেশখালী, কুতুবদিয়া ও পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে বদলী করা হয়েছে। অন্যদিকে, মহেশখালী উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার ১২ এপ্রিল ২১ নম্বর স্মারকে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৯ জন কর্মকর্তাকে একইসাথে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলার এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) হিসাবে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে মহেশখালী উপজেলার এসি (ল্যান্ড) মুহাম্মদ সাইফুল ইসলাম (১৮৪৩২) কে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার এসি (ল্যান্ড), কুতুবদিয়া উপজেলার এসি (ল্যান্ড) খন্দকার মাহমুদুল হাসান (১৮৪৯০) কে বাঁশখালী উপজেলার এসি (ল্যান্ড) এবং পেকুয়া উপজেলার এসি (ল্যান্ড) আসিফ আল জিনাত (১৮৫২১) কে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এসি (ল্যান্ড) হিসাবে বদলী করা হয়েছে।

অপরদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার এসি (ল্যান্ড) জর্জ মিত্র চাকমা (১৮৫৪২) কে কুতুবদিয়া উপজেলার নতুন এসি (ল্যান্ড) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। জর্জ মিত্র চাকমা’র নিজের ও শ্বশুর বাড়ি রাঙ্গামাটি জেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *