শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মাদক কারবারির গুলিতে সাংবাদিক নিহত

৭১ অনলাইন ডেস্ক:

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তের হায়দারাবাদ এলাকায় মহিউদ্দিন সরকার নামে এক সাংবাদিক গুলিতে নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

তিনি কুমিল্লার স্থানীয় পত্রিকা দৈনিক কুমিল্লার ডাক এর স্টাফ রিপোর্টার ও আনন্দ টিভি সাবেক বি-পাড়া প্রতিনিধি। মহিউদ্দিন সরকার বি-পাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের মোশাররফ সরকার এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন এক সহযোগীসহ মোটরসাইকেলে করে পাচোরা এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে। সেখান থেকে আহত অবস্থায় বিজিবি সদস্যরা মহিউদ্দিনকে উদ্ধার করে স্থানীয় রাব্বী ও রুবেল নামে দুই যুবকের মাধ্যমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। রাত সাড়ে ১০টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে রাব্বী জানান, গুলিবিদ্ধ মহিউদ্দিনকে বিজিবির সহযোগিতায় হায়দারাবাদ নগর থেকে মোটরসাইকেলে করে শংকুচাইল বাজারে নিয়ে আসি। সেখান থেকে একটি সিএনজিতে করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন বলেন, রাত সাড়ে ১০টার দিকে নাইমকে হাসপাতালে আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *