বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে বর্ষবরণ

মোবারক উদ্দিন নয়ন:

সারাদেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে কক্সবাজারে পালিত হল বাঙালির শেকড়ের উৎসব পহেলা বৈশাখ।

বাংলা নববর্ষকে বরণ করে নিতে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকেই বর্ণিল আনন্দে মেতেছে পর্যটন নগরী কক্সবাজার।

এদিন সূর্য উদয়ের সাথে সাথে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি, গান, কবিতা, কথামালা, নৃত্য, অনুষ্ঠানমালা দিয়ে জমজমাট হয়ে উঠে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গন।

এরপরে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। অশুভ অসংগতি মহামারি অতিক্রম করে একটি অসম্প্রদায়িক বাংলাদেশ প্রত্যাশায় শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাংস্কৃতিক কেন্দ্রে এসে শেষ হয়।

বর্ষবরণের এসব আয়োজনে সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী নানা রঙের পোশাকে সমবেত হয়েছে। কেউ লাল, কেউ হলুদ, আবার কেউ বাঙালি সংস্কৃতির নানা বৈচিত্র্যময় পোশাক পড়ে বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে কক্সবাজারের বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান ও উপজেলা পর্যায়ে পহেলা বৈশাখের অনুষ্ঠান পালন করা হচ্ছে।

এদিকে, বর্ষবরণের অনুষ্ঠান নিরাপদ করতে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

ডিসি৭১/এমইউনয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *