বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মিয়ানমারে মানবপাচার শেষে ফেরার পথে ৬ পাচারকারী পাচারকারীকে আটক করেছে র‌্যাব (ভিডিও)

মোবারক উদ্দিন নয়ন:
৫২ জনকে মায়ানমারে বিক্রি করে ফেরার সময় গভীর সমুদ্রে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। এ সময় মানবপাচারে ব্যবহৃত ট্রলার ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার দিবাগত রাত ২ টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজারের নাজিরারটেক চ্যানেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শাহ জাহান (৩৭), মোঃ পারভেজ (২৩), মোঃ আব্দুল মাজেদ (২৭), আমির মোঃ ফয়সাল (২৪), মোঃ শাকের (৩০), মোঃ রফিক আলম (৩৫)।
বিষয়টি নিয়ে শনিবার দুপুরে র‌্যাব-১৫ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর শেখ মো: ইউসুফ বলেন, এ মানবপাচারকারী চক্রের ওপর দীর্ঘদিন যাবৎ র‌্যাব গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গভীর রাতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রলার আটক করা হয়। পরে ট্রলারটি তল্লাশি করে ১ টি দেশীয় পিস্তল, ২ টি থ্রি কোয়ার্টার গান, ৪ রাউন্ড কার্তুজ, ২ টি রামদা, ১ টি স্যাটেলাইট ফোন, ১ টি কম্পাস, ১ টি জিপিএস, পাচারকৃত সদস্যদের ফেলে যাওয়া ১৬ টি মোবাইল, ১০ টি সিমকার্ড, ১ টি হাতঘড়ি এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
এসময় তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র‌্যাবের কাছে স্বীকার করেছে তারা মানবপাচারকারী চক্রের সিন্ডিকেট। তারা ৫২ জনকে ভিকটিমকে মায়ানমারে বিক্রি করে ফিরছিলেন।
আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ডিসি৭১/এমইউনয়ন

https://youtu.be/WyrPsKuuj5k


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *