বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
মোবারক উদ্দিন নয়ন:
কক্সবাজারের লিংকরোড এবং চকরিয়ায় সড়ক দূর্গটনায় প্রান গেল দু’জনের।
সোমবার ১৮ এপ্রিল সকালে চেইন্দা এলাকায় মোটর সাইকেল এক্সিডেন্টে নিহত একজন হন। তিনি লিংকরোড বাস কাউন্টারের হেলপার হিসেবে কাজ করতেন। নিহত ব্যক্তির নাম জহির মিয়া, লিংকরোড বিসিক কোনার পাড়ার বাসিন্দা। অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে মাহিয়া জান্নাত জুলি টমটম যোগে স্কুলে যাওয়ার পথে পোকখালী রেড ক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেল লাইনের টমা গাড়ির চাপায় মৃত্যু হয়েছে বলে খবর পাওয়ায় যায়। সোমবার ১৮এপ্রিল সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল ছাত্রী মাহিয়া জান্নাত জুলি চকরিয়ার পূর্ব বড় ভেওলার ঈদমনি এলাকার মমতাজ উদ্দিনের মেয়ে। সে চকরিয়ার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
দূর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল।
অন্যদিকে লিংকরোডে নিহত জহিরকে প্রথমে চেইন্দা মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কক্সবাজার সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে নিহত জহিরকে হস্তান্তর করার কথা রয়েছে।
ডিসি৭১/এমইউনয়ন