বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

রামুর বাঁকখালী নদীতে ডুবে প্রাণ হারিয়েছে ২ বোন

মোবারক উদ্দিন নয়ন:

কক্সবাজারের রামুর বাঁকখালীতে নদীতে ডুবে প্রাণ হারিয়েছে ২ বোন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া গ্রামে।

নিহতরা শিশুরা হলো- ওই গ্রামের আবদুল করিমের মেয়ে তাসফিয়া নুর (৯) ও জান্নাতুল মাওয়া (৫)। এরা দুজনই রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এরমধ্যে তাসফিয়া নুর ৩য় শ্রেণিতে এবং জান্নাতুল মাওয়া শিশু শ্রেণিতে অধ্যয়নরত ছিলো।

ওই দুই ছাত্রীর বাবা আবদুল করিম জানান- শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০ টার দিকে তার মেয়ে সহ পাশর্^বর্তী আরো কয়েকজন শিশু গরুর জন্য ঘাস আনতে বাঁকখালীর চলে যান। কেটে নেয়া ঘাস বাঁকখালী নদীর পানিতে ধোয়ার জন্য গেলে ৪ জন শিশু পানিতে পড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ওসমান গনি জানান- ৪ শিশুর নিখোঁজ হওয়ার খবর পেয়ে এলাকাবাসী নদীতে উদ্ধারে নেমে পড়ে। এক পর্যায়ে ২ শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ হয় আরো ২শিশু। বেলা ১২টার দিকে তাসফিয়া নুর এবং বেলা সাড়ে ১২ টার দিকে জান্নাতুল মাওয়ার মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী।

খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো ঘটনাস্থলে যান।

এলাকাবাসী জানান- আবদুল করিম দম্পতি ২ কন্যা শিশু হারিয়ে এখন নিঃসন্তান হয়ে পড়েছেন। শিশু দুটির শোকে বার বার মূর্ছা যাচ্ছেন বাবা-মা সহ স্বজনরা। এনিয়ে পুরো এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *