বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

থমকে গেছে রামু হয়ে ঘুমধুমে ট্রেনযাত্রা

নিজস্ব প্রতিবেদক:
ট্রান্স এশিয়ান রেল নেটওয়ার্কের অবকাঠামো গড়ার উদ্যোগ থমকে গেছে। মিয়ানমার অংশে কাজ শুরু না হওয়ায় রামু থেকে ঘুমধুম পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ স্থগিত হওয়ার ফলে এই কার্যক্রম থেমে গেছে। যদিও এ প্রকল্পের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার অংশের কাজ এগিয়ে চলছে।
এদিকে ঘুমধুম অংশের অর্থ অন্য কোনো প্রকল্পে ব্যবহার করা যায় কি না, তা বিবেচনা করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ- আইএমইডি।
বর্তমানে প্রকল্পটির মেয়াদ আছে এ বছরের জুন পর্যন্ত। রেল বিভাগ চাইছে মেয়াদ আরও দুই বছর বাড়ানো হোক। ব্যয় না বাড়িয়ে মেয়াদ বৃদ্ধির এই প্রস্তাব শিগগিরই পরিকল্পনা কমিশনে পাঠানো হবে বলে জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা।
বর্তমানে দোহাজারী-কক্সবাজার অংশের কাজ ৬৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে জানিয়ে প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান বলেন, রামু থেকে ঘুমধুম অংশের কোনো কাজই আমরা শুরু করিনি। পরিকল্পনা অনুযায়ী- দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত প্রথম পর্যায় শেষ করার পর দ্বিতীয় পর্যায় শুরু করার কথা ছিলো।
কিন্তু মন্ত্রণালয়ের উচ্চপর্যায় থেকে আপাতত দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু না করার নির্দেশনার প্রেক্ষিতে এখন শুধু দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১০১ কিলোমিটার রেললাইন নির্মাণ করা হচ্ছে।
ঘুমধুম অংশের কী হবে, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না প্রকল্প পরিচালক। তিনি বলেন, “আমরা এখন দোহাজারী-কক্সবাজার অংশের কাজ করছি। আর রামু থেকে ঘুমধুম অংশের কাজ বন্ধ রয়েছে। মন্ত্রণালয়ের উচ্চপর্যায় থেকে নির্দেশনা পেলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
ডিসি৭১/এমইউনয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *