বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মুজিববর্ষের নতুন ঘরে ঈদ করবে উখিয়ার ২২০টি ভূমিহীন পরিবার!

ইমরান আল মাহমুদ:
মুজিববর্ষের নতুন ঘরে ঈদ করবে উখিয়া উপজেলার ২শ ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামী ২৬ এপ্রিল সারাদেশে ৩২হাজার ৯শ ৪জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে মুজিববর্ষের উপহার স্বরূপ নতুন ঘর ও জমি প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ২শ ২০ টি অসহায় গৃহহীন ও ভূমিহীন পরিবারও পাবে মুজিববর্ষের এ ঘর। সাথে বিদ্যুৎ সহ নানা সুযোগ সুবিধাও দেওয়া হবে এসব পরিবারকে।

উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,” সারাদেশের ন্যায় উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ২শ ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আগামী ২৬ এপ্রিল মুজিববর্ষের ঘর ও জমি প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার ১নং জালিয়াপালং ইউনিয়নে ২৮টি,২নং রত্নাপালং ইউনিয়নে ৩০টি,৩নং হলদিয়াপালং ইউনিয়নে ২০টি,৪নং রাজাপালং ইউনিয়নে ১০০টি ও ৫নং পালংখালী ইউনিয়নে ৪২টি ভুমিহীন পরিবার পাবে মুজিববর্ষের ঘর ও জমি।”

তিনি আরও বলেন,”নতুন ঘর পাওয়া ২২০টি পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রীর ১টি করে প্যাকেট বিতরণ করা হবে। প্যাকেটে থাকবে ২ কেজি ছোলা,১ কেজি মুড়ি,১ কেজি খেজুর,১ লিটার তেল,দেড় কেজি চিনি,পেয়াজ,মসলা দুধসহ ইফতার সামগ্রী।
এছাড়া আলাদা ভাবে দেওয়া হবে ২টি পাতিল, ১ টি কড়াই, ১টি ফ্লোরম্যাট,১ টি মশারীসহ কিচেন ও অন্যান্য সামগ্রীর একটি করে প্যাকেটও সাথে দেওয়া হবে।”

উল্লেখ্য,গত ৯ এপ্রিল মুজিববর্ষের নতুন ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় তিনি কাজের অগ্রগতি ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *