বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

টেকনাফে পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজন রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করা হয়ছে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল আলীম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৮ এপ্রিল সন্ধ্যায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম টেকনাফ মডেল থানাধীন নাইট্যংপাড়াস্থ এলাকায় যানবাহন তল্লাশি কালে হ্নীলা ইউনয়নের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নজির আহমদের ছেলে সাইফুল ইসলাম (২০) ও মুছনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সাইফুল ইসলামের ছেলে আবু হুরাইরা(১৯)
এর হেফাজত থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

তিনি আরো জানান,আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *