বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার ডিসি সাহেবের বলীখেলা ৬-৭ মে

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলী খেলা আগামী শুক্রবার ও শনিবার যথাক্রমে ৬ মে ও ৭ মে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির এ তথ্য জানিয়েছেন।

গত ২ বছর করোনা মহামারীর কারণে ডিসি সাহেবের বলী খেলা হতে পারেনি। এ বছর ডিসি সাহেবের বলী খেলায় অংশ নেওয়ার জন্য চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ান হওয়া চকরিয়ার জীবন বলী সহ বিশিষ্ট বলীদের আমন্ত্রণ জানানো হচ্ছে বলে বলী খেলা আয়োজন উপ কমিটির সদস্য সচিব মোহাম্মদ তসলিম জানিয়েছেন। ডিসি সাহেবের বলী খেলা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি চলছে।

এদিকে, চট্টগ্রামে জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ান হওয়া চকরিয়ার জীবন বলীকে গত ২৮ এপ্রিল কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ তাঁর কার্যালয়ে সমর্বধিত করছেন। সমর্বধিত হয়ে জীবন বলী জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ডিসি সাহেবের বলী খেলায় অংশ নিতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *