বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজার মুদ্র সৈকতে ডুবে রোহিঙ্গা কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সমুদ্র সৈকতে ডুবে সাইফুল ইসলাম (১৬) নামে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫ টার দিকে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা।
নিহত ওই রোহিঙ্গা কিশোর কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহ’র ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুলিশ সুপার হাসানুজ্জামান। তিনি বলেন, সমুদ্রে গোসল করতে নেমে এক রোহিঙ্গা কিশোরের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
বীচকর্মীদের ইনচার্জ মাহবুব আলম জানান, বুধবার বিকেলে একসাথে ৬ জন রোহিঙ্গা কিশোর সমুদ্রে গোসল করতে নামে৷ সেখান থেকে দুইজন পানিতে ভেসে যায়। প্রথমে রায়হান নামে এক কিশোরকে উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর সাইফুল নামে আরেক কিশোরকে উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪৪৩ জন রোহিঙ্গা উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ। পরে তাদেরকে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
রোহিঙ্গা ক্যাম্পের চেকপোস্টগুলো ঢিলেঢালা হওয়ার সুযোগে শত শত রোহিঙ্গা সমুদ্র সৈকতে চলে যায়।

ডিসি৭১/এমইউনয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *