শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ঈদগাঁওতে বসতঘরে ভাংচুর ও তালা

বার্তা পরিবেশক:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বসতঘরে ভাংচুর ও তান্ডব চালিয়ে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ।
রবিবার ( ৮ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী লামার পাড়ায় এ ঘটনা ঘটে।
সংগঠিত ঘটনায় ঈদগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী আলমাছ খাতুন।
অভিযোগে জানা যায়, জমির বিরোধের জের ধরে পার্শ্ববর্তী ফজল করিম দফাদারের ছেলে গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল । ঘটনার দিন বাড়িতে কেউ না থাকার সুযোগে গিয়াস উদ্দিন তার দলবল নিয়ে বসতঘরের বারান্দা ভেঙ্গে ফেলে। ঘরে থাকা মুল্যবান জিনিস পত্র ভাংচুর করে তান্ডব চালায় এবং ঘরে তালা লাগিয়ে দেয়। দাবিকৃত টাকা না দিলে ঘর জ্বালিয়ে দিবে বলে হুমকি দেয় সে। ঘরের মালিক আলমাছ খাতুন ও ছেলেরা পরে ঘরে আসলে তাদেরকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। নিরূপায় হয়ে তারা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতায় তালা খুলে ঘরে প্রবেশ করে। শেষে পুলিশের কথা মত থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভূক্তভোগী ।
অভিযোগ দাতার পরিবার গিয়াস উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *