বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সৈকতে যত্রতত্র ফুচকা-চটপটির দোকান, জরিমানা

অনলাইন ডেস্ক:

সমুদ্রসৈকতে বালিয়াড়িসহ যত্রতত্র গড়ে উঠেছে একাধিক ফুচকা-চটপটির দোকান। এছাড়াও সৈকতে যে সমস্ত মার্কেট রয়েছে অধিকাংশ দোকান পর্যটকদের চলার রাস্তা দখল করে মালামাল বিক্রি করে। এসব দোকানে অভিযান পরিচালনা করে কক্সবাজার জেলা প্রশাসন।

শনিবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাবণী পয়েন্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। চলার পথ দখল করে ফুচকা-চটপটি ও অন্যান্য মালামাল বিক্রির দায়ে ৪টি দোকানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান।

লাবণী পয়েন্টের ঝিনুক মার্কেটের (ছাতা মার্কেট) পশ্চিম পাশের দোকানগুলো অতিরিক্ত বারান্দা নামিয়ে দীর্ঘদিন ধরে ফুচকা, চটপটি, আচার ও জুতা-সেন্ডেল বিক্রি করে আসছিল। দোকানিরা চলার পথ দখল করে এসব পণ্য বিক্রি করে। এতে পর্যটক ও স্থানীয়দের হাঁটা-চলায় বিঘ্ন ঘটে। ভুক্তভোগী পথচারীরা পর্যটন সেলে বিষয়টি জানালে অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলেন, ‘আমরা সবসময় পর্যটকদের কক্সবাজারে স্বাগত জানাই। পর্যটকদের কোনো অসুবিধা হোক তা আমরা কখনোই চাই না। শনিবার খবর পেলাম লাবণী পয়েন্টের ঝিনুক মার্কেট (ছাতা মার্কেট) গুলোতে কিছু দোকান চলার পথ দখল করে পণ্য বিক্রি করছে। এতে পর্যটকসহ পথচারীদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে।

সেই দোকানগুলোতে অভিযান পরিচালনা করে ৪টি দোকানে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে মার্কেটের সকল দোকানিকে পর্যটন বান্ধব হতে এবং অবৈধভাবে রাস্তা দখল করে পণ্য বিক্রি না করতে সচেতন করা হয়।’

তিনি আরও বলেন, ‘সমুদ্রসৈকতের সৌন্দর্য নষ্ট করে কিংবা অবৈধভাবে রাস্তা দখল করে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *