শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপ, নতুন কী কী থাকছে

অনলাইন ডেস্কঃ 

গত এক বছরে হোয়াটসঅ্যাপ নিয়ে নানা ধরনের বিতর্ক হয়েছে। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপে তথ্যের গোপনীয়তা রক্ষা হচ্ছে না- এমন অভিযোগ উঠেছিল। তার পরেই এর জনপ্রিয়তা কমতে থাকে। যদিও সংস্থার পক্ষ থেকে বার বার বলা হয়, এই দাবি সত্যি নয়, তবুও তত দিনে প্রচুর গ্রাহক হোয়াটসঅ্যাপের পরিষেবা ছেড়ে দেন।

এরপর থেকেই নিজেদের মেসেজিং মাধ্যমটিকে নানা ভাবে জনপ্রিয় করার চেষ্টা করে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এমনই একটি পদক্ষেপ হিসাবে নতুন কয়েকটি বৈশিষ্ট্য যোগ করা হচ্ছে এতে। সেগুলো কী কী? 

মেসেজ ডিলিট করার সময়সীমা

এখন ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড পর্যন্ত পাঠানো মেসেজ ডিলিট করা যায় হোয়াটসঅ্যাপে। কিন্তু বদল আসছে এই সময়সীমায়।

নতুন সময়সীমা হচ্ছে ৭ দিন ৮ মিনিট। তার মধ্যেই ডিলিট করা যাবে পাঠানো মেসেজ। 

প্রোফাইল ছবি কারা দেখবেন

আপনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল ছবি কারা দেখবেন, তা ঠিক করতে পারেন আপনি নিজেই। তিনটি রাস্তা রয়েছে।

কেউ দেখতে পাবেন না (নোবডি), সকলে দেখতে পাবেন (এভরিওয়ান), ফোনে যাঁদের নম্বর সেভ করা আছে, শুধু তারা দেখতে পাবেন (মাই কনট্যাক্টস)। এর সঙ্গে এ বার যুক্ত হচ্ছে নতুন একটি বিষয়। ফোনে যাঁদের নম্বর সেভ করা আছে, তাদের মধ্যে কয়েক জন বাদ দিয়ে বাকি সকলে দেখতে পাবেন ছবি (মাই কনট্যাক্টস… একসেপ্ট)। 

ছবির সম্পাদনা

ছবি পাঠানোর আগে টুকটাক সম্পাদনা করা যায় হোয়াটসঅ্যাপে। ফোন কিংবা কম্পিউটার-দু’জায়গা থেকেই এই কাজ করা যায়।

এবার ছবির সম্পাদনাতে জুড়ে যাচ্ছে আরও নতুন কয়েকটি বিষয়। 

বানানো যাবে স্টিকার

এতোদিন ব্যবহারকারীরা শুধু হোয়াটসঅ্যাপের নিজস্ব স্টিকার বা থার্ড পার্টির তৈরি স্টিকার ব্যবহার করতে পারতেন। এবার থেকে তারা নিজেদের তৈরি করা স্টিকারও ব্যবহার করতে পারবেন এই মেসেজিং অ্যাপে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *