শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মাঝআকাশে বিমানে যাত্রীর আত্মহত্যা

কক্সবাজার ৭১ ডেস্ক:

মাঝ আকাশে উড়োজাহাজই এক যাত্রী আত্মহত্যা করেছেন। এই যাত্রীর নাম নাম আলেকজান্ডার (৪৮)। ধারণা করা হচ্ছে, উড়োজাহাজের টয়লেটে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবারে।

মিশরের শার্ম এল-শেখ রিসোর্ট থেকে যাত্রা করা এস৭ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সামারা শহরে ফিরছিলেন ওই যাত্রী। ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ পরই তিনি টয়লেটে যান। এরপর এক ফ্লাইট পরিচালক তাকে প্লেনের বাথরুমে অচেতন অবস্থায় দেখতে পান।

এই ঘটনায় বিমানটি কায়রোতে জরুরি অবতরণে বাধ্য হয়। তবে ততক্ষণে চিকিৎসকরা ওই যাত্রীকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে ওই একই বিমানে করে তার মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সূত্র-মস্কো টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *