শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ওমরাহর অনুমতি পাবেন ৫০ বছরের বেশি বয়সীরা

কক্সবাজার ৭১ ডেস্ক:

৫০ বছরের বেশি বয়সীদের ওমরাহর অনুমতি দেবে সৌদি আরব। শনিবার বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদমাধ্যম সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।
এর আগে চলতি মাসের মাঝামাঝি সময়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সীদের ওমরাহ করার অনুমতি দেওয়া হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী বিদেশিদের ওমরাহ করার অনুমতি দেওয়া হবে না। বয়স্ক বিদেশিরা ওমরা পালনের অনুমতি পাবেন। করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা এবং প্রতিরোধমূলক প্রোটোকলের মেনে এই অনুমতি দেওয়া হবে। এর অংশ হিসেবে সৌদি আরবে প্রবেশের আগে বিদেশিদের অবশ্যই করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দিতে হবে।
এর আগে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছিল, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা নিতে হবে।

৭১/এমইউএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *