শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পুতিন ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন

কক্সবাজার ৭১ ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিসেম্বরে ভারত সফরে যাচ্ছেন। বছর দুই আগে করোনা মহামারির শুরুর পর এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর।
শুক্রবার ক্রেমলিন জানায়, রুশ নেতা আগামী ৬ ডিসেম্বর ভারত সফরে যাবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন।
মহামারিকালে এর আগে পুতিন একবারই বিদেশ সফরে বেরিয়েছিলেন। গত জুন মাসে জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। তবে সম্প্রতি জলবায়ু সম্মেলনে যোগ না দিয়ে ভীষণ সমালোচিত হন।
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা রাশিয়া ও ভারতের মধ্যে ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশদারি’ নিয়ে কথা বলবেন।
এ ছাড়া তাদের আলোচনার মূলকেন্দ্রে ভারতকে রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ‘স্পুতনিক ভি’ করোনার টিকা সরবরাহের বিষয়টিও থাকবে।
রাশিয়ার সামরিক হার্ডওয়্যারের বৃহৎ ক্রেতা দেশ ভারত। দেশটি ২০০৮ সালে মার্কিন অবরোধের হুমকি উপেক্ষা করে মস্কোর কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের আদেশ দিয়েছিল।
এ ছাড়া ভারত বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী দেশ। দেশটি টিকা কর্মসূচি জোরদারে রাশিয়ার স্পুতনিক ভি করোনার টিকারও অনুমোদন দিয়েছে।

৭১/এমইউএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *