শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

আগামী ১৫ ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের প্রেসিডেন্ট

কক্সবাজার ৭১ ডেস্ক:

ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দ ১৫ ডিসেম্বর তিন দিনের সফরে ঢাকায় আসছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে তার এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কোনও একক বর্ষে ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ঢাকা সফর এই প্রথম। ২০২১-এর মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকা সফর করেন।

ঢাকায় ভারতের প্রেসিডেন্ট সাভার জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, বিজয় দিবসের প্যারেড, সংসদের দক্ষিণ প্লাজার অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া রাষ্ট্রপতি আব্দুল হামিদ ভারতের প্রেসিডেন্টের সম্মানে একটি ব্যানকুয়েটের আয়োজন করবেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এই প্রথম ভারতের কোনও প্রেসিডেন্ট আমাদের জাতীয় প্যারেডে অংশ নেবেন। তাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা প্রস্তুত। ভারত থেকে এরইমধ্যে একটি অ্যাডভান্সড দল বাংলাদেশের প্রস্তুতি দেখে গেছে বলে তিনি জানান। উল্লেখ্য, একই সময় ভুটানের সাবেক রাজা জিগমে সিঙ্গে ওয়াংচুক ঢাকা সফর করবেন।

ডিসি৭১/এমইউএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *