মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ:
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ- রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ৫ ও ৬ ডিসেম্বর এ রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে । রোববার আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে পরের দিন সোমবার জাহাজ চলাচল শুরু করা কথা ছিল । জাহাজ চলাচল বন্ধের ফলে ভ্রমণে যাওয়া ৪ শত ৫০ জনের চেয়ে বেশি পর্যটক আটকে আছেন সেন্টমার্টিন দ্বীপে। এই দ্বীপেই রাত্রীযাপন করে ও সীমিত অথ’ নিয়ে টানাপোড়নে আছেন তারা। টেকনাফ উপজেলা নিবাহী অফিসার পারভেজ চৌধুরী বলেন. দুযো’গের সময় এদেরকে নিয়ে আসা এ ঝুঁকি কে নিবে এবং এটি কেটে গেলে ওদেরকে সহসায় নিয়ে আসা হবে।
dc71/munoyon