বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছয় হত্যাকাণ্ডের অন্যতম আসামি জানে আলমকে গ্রেফতার

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছয় জনকে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি জানে আলমকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এপিবিএন।এ নিয়ে ছয় রোহিঙ্গা হত্যাকাণ্ডের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করা হলো।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

জানে আলম (৩৫) উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-৯ এর ব্লক-সি ১৭ নম্বরের বাসিন্দা মো. ছলিমের ছেলে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে কক্সবাজারের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার দাশের আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন জানে আলম।

এর আগে সোমবার একটি অস্ত্রসহ ক্যাম্প-৯-এর ১১ নম্বর ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।

উল্লেখ্য গত ২৯ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটে কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে। ২২ অক্টোবর রাতে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের দারুল উলুম নদওয়াতুল উলামা আল ইসলামিয়া মাদ্রাসায় ছয় জনকে হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পে রাতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যাম্প টহল জোরদার করে। এরপর থেকে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *