শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

এবার ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গাদের মামলা

অনলাইন ডেস্ক:

জাতিবিদ্বেষ এবং উসকানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা করলো রোহিঙ্গা শরণার্থীদের একটি দল।
ক্ষতিপূরণ হিসেবে তারা ফেসবুকের কাছে দেড়শো বিলিয়ন ডলার দাবি করেছে। আবেদনকারীরা সবাই যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে বসবাস করছেন।
তাদের অভিযোগ, মিয়ানমারের সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। মামলায় বলা হয়, বছরের পর বছর রোহিঙ্গাদের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে স্বার্থান্বেষী একটি মহল।
শরণার্থীদের অভিযোগ, মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যমগুলো বারবারই এ ব্যাপারে ফেসবুককে সতর্ক করেছে। কিন্তু মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি জেনেও তথ্যগুলোর নিয়ন্ত্রণে কোনো নজরদারি নেই প্রতিষ্ঠানটির। এমনকি পোস্টগুলো মুছে দেয়া বা অ্যাকাউন্টগুলো বন্ধের ব্যাপারেও ফসেবুক কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *