বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

নিজের ভাগ্য নিজের চেষ্টাতেই পরিবর্তন সম্ভব, পাশে আছে রেড ক্রিসেন্ট-সেক্রেটারী খোরশেদ আলম

প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের অন্তর্ভূক্ত টেকনাফ উপজেলার হত দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে আইসিআরসি এর সহযোগিতায় ইকোসেক (ইকোনমিক সিকিউরিটি) প্রকল্পের ৭০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
টেকনাফ উপজেলার হ্যোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মিনাবাজার জিমংখালীর এলাকায় বসবাসরত ৫৫২টি পারিবার থেকে যাছাই বাছাই করে সুবিধাভোগী নির্বাচনের পর সুবিধাভোগী ও তার পরিবারের মতামতের ভিত্তিতে প্রত্যেক পরিবার তার পারিবারিক আয় বৃদ্ধির জন্য ভিন্ন ভিন্ন প্রকল্প গ্রহণ করে। সুবিধাভোগীদের দ্বারা গৃহিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নিজেদের আত্ম-সামাজিক উন্নয়নের লক্ষ্যে উক্ত প্রকল্পের বাছাইকৃত ২৫০ সুবিধাভোগী পরিবারের মধ্যে গত মঙ্গলবার হ্যোয়াইক্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব মিনাবাজার ঝিমংখালী কমিউনিটিতে ৭০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মোঃ খোরশেদ আলম। উদ্বোধনী অনুষ্ঠানে ইকোসেক প্রকল্প কর্মকর্তা মোঃ আজরু উদ্দিন সাফদার বলেন, পূর্ব মিনাবাজার ঝিমংখালী কমিউনিটির ২৫০ জন সুবিধাভোগী তাদের জীবনমান উন্নয়নে প্রাপ্ত অর্থ সঠিক ভাবে কাজে লাগাতে পারলে প্রত্যেকে সফলতা অর্জন করতে সক্ষম হবে। সকলের উদ্দেশ্য তিনি আরো বলেন, সকলকে নিজ উদ্দোগেই গৃহিত প্রকল্প বাস্তবয়ন করতে হবে। আই সি আর সি প্রতিনিধি চম্পা চকমা বলেন নিজ নিজ গৃহিত প্রকল্প বাস্তবায়নে নিজেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউনিট সেক্রেটারী মোঃ খোরশেদ আলম বলেন, নিজের ভাগ্য নিজের চেষ্টাতেই পরিবর্তণ সম্ভব, আপনাদেও পাশে আছে রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রাপ্ত টাকা সঠিকভাবে ব্যবহার করে নিজেদের অবস্থার পরিবর্তন এর মাধ্যমে আপনার গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা তথা দেশের অবস্থার পরিবর্তনে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন এ পর্যন্ত কক্সবাজার রেড ক্রিসেন্ট ইউনিট ইকোসেক প্রকল্পের মাধ্যমে টেকনাফ উপজেলার হ্যোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের ৩ হাজার ৭৫ টি পরিবারের জীবন মান উন্নয়নের জন্য ৮ কোটি ৫৭ লক্ষ ২২ হাজার ২৫০ টাকা অনুদান হিসেবে বিতরণ করেছে। ওই টাকা অনুদান প্রপ্তির পর তারা প্রাপ্ত টাকা সঠিক ব্যবহারের মাধ্যমে প্রায় সব পরিবার তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাদেরকে অনুসরণ করে আপনারাও আপনাদের ভাগ্য পরিবর্তণ করতে পারবেন বলে আমার বিশ^াস।
সভায় আরো উপস্থিত ছিলেন ইকোসেক প্রকল্পের সমন্বয়কারী জনাব মোফিজুর রহমান, সি ই এ অফিসার জনাব মোঃ মোশারফ হোসেন সহ ইকোসেক কক্সবাজার প্রকল্পের কর্মকর্তা বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *