শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক

অনলাইন ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ রেজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নতুন ছায়া মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন। প্রায় ছয় বছর ধরে শ্যাডো আর্লি ইয়ার মিনিস্টারের দায়িত্ব পালনের পর তিনি এই দায়িত্ব পেলেন।

এক টুইটবার্তায় টিউলিপ যুক্তরাজ্যের শ্যাডো ইকোনমিক সেক্রেটারির দায়িত্ব পেয়ে আনন্দিত বলে জানিয়েছেন। শ্যাডো চ্যান্সেলর রাচেল রিভস এমপির টিমে নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য তিনি মুখিয়ে আছেন বলেও জানান।

টিউলিপ বলেন, ‘লেবার পার্টির সম্মুখ সারিতে থাকার সুবিধা আমি পেয়েছি। শিশুদের জীবন গঠনে প্রাথমিক শিক্ষা গুরুত্বপূর্ণ এবং যাঁরা এ শিক্ষা দিচ্ছেন তাঁদের যথাযথ স্বীকৃতি ও সমর্থন করার জন্য লড়াই করা আমি কখনোই বন্ধ করব না। ছায়ামন্ত্রী হিসেবে আমি দুর্বল শিশুদের জন্য আরো ভালো সহায়তা দিতে লড়াই করেছি, সেসব শিশুর দেখাশোনা করেছি এবং বিনা মূল্যে স্কুলের খাবার সরবরাহ করেছি।’

যেসব প্রচারক ও সংগঠন তাঁকে এই কাজে সহযোগিতা করেছে তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানান। টিউলিপ বলেন, ‘আমি জানি, আমার উত্তরসূরিরা শিশুদের জন্য এবং যাঁরা তাদের সমর্থনে কাজ করছেন, তাঁদের জন্য কাজ করবেন, আমি তাঁদের ও নতুন ছায়া শিক্ষাসচিবকে শুভেচ্ছা জানাই।’ সূত্র: বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *