বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

রোহিঙ্গা ক্যাম্প দেশীয় তৈরি অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেফতার

উখিয়া প্রতিনিধি:

ডাকাতির প্রস্তুতিকালে ৯ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে এপিবিএন’র সদস্যরা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভোরে তাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ টি রামদা, ৩টি ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন, ক্যাম্প ৯, ব্লক-সি/১৭ এর বাসিন্দা মোহাম্মদ সলিম’র ছেলে মোহাম্মদ শফিক(২২), একই ক্যাম্পের ব্লক-সি/৪ এর বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে নুর মোস্তফা (২২) মতিউর রহমানের ছেলে মুহাম্মদ মিয়া(৩৮), ক্যাম্প ২৫, ব্লক-ডি/৭ি এর বান্দিা আব্দু শুক্কুরের ছেলে হেদায়েত উল্লাহ (২২), ক্যাম্প ১৫, ব্লক-এ/৩ এর বাসিন্দা মৃত মো: সফি এর ছেলে সফিউল আলম(৩৮), একই ক্যাম্পের ব্লক-সি/১ এর মৃত সোনালীর ছেলে ৬) আবুল কালাম(২৪), ক্যাম্প ১১, ব্লক-ই/২ এর বাসিন্দা মৃত কাছিমের ছেলে জাফর আলম(৪৭), ক্যাম্প ১৮ ব্লক-এম/১১ এর বাসিন্দা মোজাহের মিয়ার ছেলে জাহিদ উল্লাহ (২৪) এবং একই ক্যাম্পের ব্লাক এম/৫ এর বাসিন্দা মুসলিম মিয়ার ছেলে শফিউল্লাহ(৩৩)।
এপিবিএন এর নিজস্ব হোয়াটএ্যাপ গ্রুপে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোরে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানতে পারে যে, উখিয়ার পালংখালী ইউপিস্থ বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৯ এর সি/১১ ব্লকে অবস্থিত মক্তবের সামনে ফাঁকা জায়গায় অজ্ঞাতনামা ৩০/৩৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতি করার জন্য দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দৌড়ে পালানোর সময় এফডিএমএন সদস্যদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা আরো অন্তত ২৫/২৬ জন সদস্য অন্ধকারে পালিয়ে যায়। আটককৃত ব্যাক্তিদেরকে পানবাজার পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
গ্রেফতারকৃত ৯ জনই তালিকাভুক্ত এফডিএমএন দুষ্কৃতিকারী। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

ডিসি৭১/এমইউএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *