বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সীমান্ত দিয়ে যাদের নিয়ন্ত্রণে প্রতিনিয়ত আসছে কোটি কোটি ইয়াবা

বিশেষ প্রতিবেদক:
সীমান্তে বেপরোয়া হয়ে উঠেছে ইয়াবা কারবারি সিন্ডিকেট। কৌশলে মিয়ানমার থেকে ঢুকে পড়ছে কোটি কোটি টাকার ইয়াবা। আর এসব ইয়াবার চালান বালুখালী ক্যাম্প ৮ ওয়েস্ট মজুদ হয়ে থাকেন বলে অভিযোগ উঠেছে।
সুত্রে জানা যায়, বালুখালী ক্যাম্প ৮ ওয়েস্ট সাথে মিয়ানমার সীমান্তের দুরত্ব কাছাকাছি হওয়ায় পায়ে হেটে ১০ মিনিটের মধ্যে সীমান্তের কাটাতার অতিক্রম করে ক্যাম্পে ঢুকা পড়ে। আর ক্যাম্প ৮ ইস্টে যারা আশ্রিত রোহিঙ্গা রয়েছেন, তাদের অধিকাংশই বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এই ক্যাম্পে অবস্থান করছেন আরসার শীর্ষ নেতা আতাউল্লাহর সেকেন্ড ইন কমান্ড আবু আনাচ (৩৫) প্রকাশ ফয়েজুল করিব, মোঃ ইউনুছ(৪০), মৌলভী আইয়ুব(৩০) শাহানা মিয়া(৩২)। মিয়ানমারে তার রয়েছে শক্তিশালী নেটওয়ার্ক, সেই সুবাধে ঢেকিবনিয়া এলাকার শীর্ষ ইয়াবা ও স্বর্ণ পাচারকারী সিন্ডিকেটের প্রধান টুনটুন মার্মা, লামং মার্মা এবং মমংশুয়ে মার্মা’র মাধ্যমে জলপাইতলী এবং পুটিবনিয়া দিয়ে বালুখালী এলাকার হাজী আব্দুল মজিদের ছেলে জাহাঙ্গীর আলম ইয়াবা চালান গুলো বালুখালী ক্যাম্প-৮ ওয়েস্টের, ৩২ নং বি-ব্লকের বাসিন্দা মোঃ ছিদ্দিকের ছেলে হেড মাঝি মোঃ শফি উল্লাহ (৩০), একই ক্যাম্পের করিম উল্লাহর ছেলে মাঝি আনোয়ার ইসলাম (৩৬), মাঝি সোনা আলী (৪৫) নিয়ে এসে মজুদ করে রাখেন। পরবর্তীতে সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে।
যার ধারাবাহিকতায় গত সোমবার উখিয়ার রাজাপালং ইউনিয়নের রেজু আমতলী সংলগ্ন গোলডেবার পাহাড় দিয়ে এপারে ঢুকে পড়ার সময় বিজিবি’র সদস্য অভিযান চালিয়ে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদক কারবারি সিন্ডিকেট সদস্যদের সাথে বিজিবি সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে।
বিজিবি সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপি’র একটি টহল দল কৌশলগত অবস্থান নিয়ে সীমান্ত এলাকায় ফাঁদ পেতে থাকে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে সশ্স্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি টহল দলের উপর অতর্কিত গুলি বর্ষণ করতে থাকে। এমতাবস্থায় বিজিবি টহলদল চোরাকারীরদের লক্ষ্য করে ১রাউন্ড পাল্টা গুলিবর্ষণ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা (যার আনুমানিক ম্ল্যূ ৯ কোটি ৬০ লাখ টাকা) উদ্ধার করা হয় বলে জানান ৩৪ বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ।
ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যার পর অন্তত একশো বারের উপরে অভিযান পরিচালনা করা হয়েছে আবু আনাচ প্রকাশ ফয়েজুল করিমকে গ্রেফতার করার জন্য, কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি। এখনো তার বিরুদ্ধে অভিযান চলমান আছে, কারণ সে সীমান্তের ইয়াবা পাচারের মূল হোতা। তিনি আরো বলেন, হেড মাঝি শফিকসহ বাকী যাদের নাম উঠে এসেছে তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *