শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

পুলিশ স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী

অনলাইন ডেস্ক:
পারিবারিক কলহের জেরে রাজশাহী নগরীর মালোপাড়া পুলিশ ফাঁড়ির এক উপপরিদর্শকের (এসআই) পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তার স্ত্রী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নিজ বাসায় এ ঘটনা ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত সহকারী পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ওই এসআইয়ের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মূলত সেই কলহের জেরে আজ এই ঘটনাটি ঘটিয়েছেন।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তিনি (আহত এসআই) তার থানার ওসিকে বিষয়টি জানালে তারা গিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেন। তার স্ত্রীকে আপাতত পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রামেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি ওই পুলিশ কর্মকর্তা। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরই মধ্যে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে ওই এসআইকে।
এ বিষয়ে জানতে নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণকে তার মোবাইলে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *