বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

সাংবাদিকের পুত্র সপ্তম শ্রেণীর ছাত্র ৬ মাসে হিফয সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি:

নিয়মিত জেনারেল ক্লাস করে মাত্র ৬ মাসে পুরো কোরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন। তার নাম শাহেদুল মোস্তফা খান। সে কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র। তার পিতা সাংবাদিক ফরিদুল মোস্তফা খান, মাতা জীবন নাহার। এর আগে একই প্রতিষ্ঠান থেকে তার জেঠাতো ভাই ইয়াসিন আরফাত খান মাত্র ৮৬ দিনে পুরো কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তানজীমুল উম্মাহ হিফজ মাদরাসা উদ্যোগে “হিফজ সমাপ্তি ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৭ জনের শেষ সবক শুনার মাধ্যমে হিফয সম্পন্ন হয়। অত্র মাদ্রাসা থেকে এই বছর ৩৬ জন হিফয সম্পন্ন করে। মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ রিয়াদ হায়দারের সভাপতিত্বে প্রধান মেহমান তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ডক্টর মীম আতিক উল্লাহ “কুরআনের হক্ব” সম্পর্কে আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবুল মন্জুর, কারী ইয়াহিয়া মানিক,সাংবাদিক মোয়াজ্জেম হোসেন সাকিল, উপস্থিত ছিলেন, গোলাম আজম খান, আবু সায়েম মোহাম্মদ ফোরকান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন,হিফজ বিভাগের প্রধান আবদুল্লাহ আল মামুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *