শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

প্রেমের টানে এবার তুর্কি তরুণী বাংলাদেশে

অনলাইন ডেস্ক:
প্রেমের টানে তুরস্ক থেকে বাংলাদেশের ময়মনসিংহে এসেছেন আয়েশা ওজতেকিন নামে এক তরুণী। এ খবরে ময়মনসিংহের মুক্তাগাছায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
ফলে ওই তরুণীকে দেখতে ভিড় জমাচ্ছেন আশপাশের লোকজন।
ইতোমধ্যে শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় ওই তরুণীর শুভ বিবাহ সম্পন হয়েছে স্থানীয় তরুণ হুমায়ন কবীরের সঙ্গে।
বর হুমায়ুন কবির মুক্তাগাছার মো. হাসানের ছেলে। তিনি ২০১০ সালে তুরস্কের আনকারা শহরের হাজেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়াশোনা করতে যান।
এরপর ২০১৮ সালে আনাতোলিয়া শহরের লাইফ হসপিটালে চাকরির সুবাদে হাসপাতালের প্রধান হিসাবরক্ষক আয়েশা ওজতেকিনের সঙ্গে পরিচয়। সেই পরিচয় থেকে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
আয়েশা ওজতেকিন বলেন, আমার বাবা রাজি ছিলেন না এই সম্পর্কে। হুমায়ুন আমার অনেক কেয়ার করত। তার গুণ বলে শেষ করা যাবে না। তাই আমি ওকে অনেক ভালোবাসি।
এ বিষয়ে হুমায়ুন কবির বলেন, ও অনেক বাংলা গান শোনে, নাটক দেখে। যদিও বাংলা তেমন একটা বোঝে না তাই সাবটাইটেল দিয়ে দেখে। এখন বাংলাদেশি ড্রেসও তার খুব পছন্দ।
তিনি আরও বলেন, অন্য দেশের বা অন্য কালচারের কারো সঙ্গে প্রেম বা বিয়ের প্ল্যান সাধারণত আমাদের সেভাবে ছিল না। বিষয়টা ঝুঁকিপূর্ণও। তবে আমাদের বিয়ের ক্ষেত্রে ও-ই এগিয়ে এসেছে।
এ বিষয়ে হুমায়ুন কবিরের বাবা হাসান আলী বলেন, ইতোমধ্যে আয়েশা ওজতেকিন শাশুড়ির মন জয় করে নিয়েছেন। তারা যদি সংসার জীবনে সুখী হয় তাহলে আমরাও খুশি থাকব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *