শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

মেক্সিকোতে ট্রাক উল্টে ৫৩ অভিবাসনপ্রত্যাশী নিহত

অনলাইন ডেস্ক:
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ চিয়াপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি ও রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় নিহতদের বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৮ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অভিবাসনপ্রত্যাশদের নিয়ে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে যাওয়ার সময় টুক্সটলা গুতিয়েরেজ শহরের বাইরে একটি মহাসড়কে বিপজ্জনক একটি বাঁকে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ট্রেলার ট্রাক উল্টে ভয়াবহ এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নারী পুরুষ সহ শিশুরাও মারা গেছেন বলে জানিয়েছেন চিয়াপাস প্রদেশের সিভিল প্রোটেকশন এজেন্সির প্রধান লুইস ম্যানুয়েল গ্রাসিয়া।
বিগত কয়েক বছরের মধ্যে মেক্সিকোর সবচেয়ে ভয়াবহ এ দুর্ঘটনায় মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজও দুঃখ প্রকাশ করে টুইট করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *