মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

ইউপি ভোট: ষষ্ঠ ধাপের তফসিল হতে পারে ১৯ ডিসেম্বর

কক্সবাজার ৭১ ডেস্ক:
আগামী ১৯ ডিসেম্বর ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত আসতে পারে।
ইসি কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহে বিজয় দিবসের অনুষ্ঠান থাকায় কমিশন সভা বসবে না। তাই আগামী রোববার (১৯ ডিসেম্বর) বা সোমবার (২০ ডিসেম্বর) কমিশন সভা হতে পারে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আগামী ১৯ ডিসেম্বর ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হতে পারে। ওইদিন কমিশন বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে ইতোমধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোটগ্রহণ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪২টি ও পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭টি ইউপিতে ভোটগ্রহণ হবে। বেশকিছু ইউপিতে আইনি জটিলতা থাকায় এখনই ভোট হচ্ছে। এক্ষেত্রে তিন শতাধিক ইউপিতে ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ করবে ইসি। এছাড়া দু’টি পৌরসভা নির্বাচনের তফসিলও হতে পারে।

ডিসি৭১/২১-এমইউনয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *