মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

চৌফলদণ্ডীর এহসানুল হক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের এহসানুল হক মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ।
রবিবার ( ১২ ডিসেম্বর ) মালয়েশিয়ার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে । নিহত এহসানুল হক( ৩২) চৌফলদণ্ডী ইউনিয়নের ঘোনা পাড়া এলাকার মৃত মোহাম্মদ ইসলামের ছেলে ।

নিহত এহসানুল হকের চাচা শিক্ষক আমান উল্লাহ আমান জানান,সে দীর্ঘ ৮বছর ধরে মালয়েশিয়ায় রয়েছে । ঘটনার দিন মোটর সাইকেল দিয়ে যাওয়ার সময় একটি বড় গাড়ির সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আর একটি গাড়ি এসে থাকে চাপা দেয় । ঘটনা স্থলেই সে মারা যায়।পথচারীরা তাকে উদ্ধার করে পার্শবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ দেশে নিয়ে আসা হচ্ছে ।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিহতের ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

ডিসি৭১/১৩-এমইউএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *