মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার:
কক্সবাজার জেলায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর নানা কর্মসূচী পালন করে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।
মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শ্রাবস্তি রায়।
এসময় তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের প্রবল পরাক্রমের সামনে পরাজয় নিশ্চিত জেনে হানাদার পাকিস্তানি ঘাতক বাহিনী এক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতেছিল। বাঙালিকে মেধাÍমননশূন্য করতে তারা বেছে বেছে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, দার্শনিক, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, প্রকৌশলী, আইনজীবী ও সংস্কৃতিক্ষেত্রের অগ্রগণ্য সহস্রাধিক বরেণ্যজনকে নির্মমভাবে হত্যা করে। সেই দিনটি ছিল ১৪ ডিসেম্বর। বিজয়ের প্রাক্কালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের এভাবে হত্যা করার বেদনাবিধুর দিনটিতে জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে তার সূর্য সন্তানকে।
সভায় জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকÍশিক্ষার্থীবৃন্দ, সুধীজন ও মিডিয়া সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে জেলার ৮ উপজেলায়ও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।