শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৬৬ টাকা

কক্সবাজার ৭১ ডেস্ক:
স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে ভালো মানের স্বর্ণের ভরিপ্রতি দাম দাঁড়িয়েছে ৭৩ হাজার ১৬৮ টাকা। নতুন এ দর আজ (১৫ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী। দেশের বাজারেও পাকা স্বর্ণের দাম নিম্নমুখী। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের সিদ্ধান্ত মোতাবেক বুধবার থেকে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ১৬৬ টাকা কমানো হলো। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৩ হাজার ১৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ৯৮৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ২৩৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমিয়ে ৫০ হাজার ৯১৩ টাকা নির্ধারণ করা হ?য়ে?ছে।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম আগের মতো আছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার ভরি এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা এক হাজার ২২৫ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত রয়েছে।
সর্বশেষ গত ১২ নভেম্বর ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাজুস, যা ১৩ নভেম্বর থেকে কার্যকর হয়। মঙ্গলবার দেশের বাজারে ২২ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ৭৪ হাজার ৩০০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৭১ হাজার ১৫০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬২ হাজার ৪০২ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫২ হাজার ৮০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *