সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু কন্যা ধর্ষণের শিকার, যুবক আটক

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় পাঁচ বছরের শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক কাউসার (২৬) কে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গতকাল বিকাল পৌনে তিনটায় বায়েজিদ বোস্তামি থানাধীন মোহাম্মদ নগর ৬ নম্বর রোডের বৌদ্ধ মন্দিরের পাশে খালি প্লটে এ ঘটনা ঘটে। ধর্ষনের শিকার ভিকটিম বর্তমানে চমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান।

ভিকটিমের খালু মহিউদ্দিন বাদশা জানান, মোহাম্মদ নগর দিদার কলোনীতে বসবাস করে ভিকটিম এবং মাসুদ রানার ছেলে অভিযুক্ত কাউসার। বাসায় কেউ না থাকার সুবাদে ভিকটিমকে চিপস এবং আচার খাওয়ানোর লোভ দেখিয়ে বৌদ্ধ মন্দিরের পাশে খালি প্লটে নিয়ে ভিকটিমকে ধর্ষণ করে।

পরে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় বাসায় ফিরতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর ভিকটিমের মায়ের কাছে বিষয়টি খুলে বলার পর স্থানীয়রা অভিযুক্ত কাউসারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ভিকটিমের পিতা আবদুল আহাদ বলেন ঘটনার পর অভিযুক্ত যুবক কাউসারের সঙ্গীরা মামলা তুলে নিতে তাকে হুমকি দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *