শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

রোহিঙ্গাদের ফেরত পাঠা‌তে সহায়তা কর‌বে ভারত: শ্রিংলা

অনলাইন ডেস্ক:

ভার‌তের পররাষ্ট্র স‌চিব হর্ষ বর্ধন শ্রিংলা ব‌লে‌ছেন, মিয়ানমার থে‌কে বাস্তুচ্যুত নাগ‌রিক‌দের (রোহিঙ্গা) টেকসই উপা‌য়ে ফেরত পাঠা‌তে সহায়তা কর‌বে ভারত। বাংলা‌দেশ ও মিয়ানমার উভ‌য়ের বন্ধু ভারত। তাই এ বিষ‌য়ে উভয় দে‌শের স‌ঙ্গে কাজ কর‌বে ভারত।

বুধবার রাষ্ট্রপ‌তি ও প্রধানমন্ত্রীর স‌ঙ্গে ঢাকায় সফররত ভার‌তের রাষ্ট্রপ‌তির বৈঠ‌কের পর এক সংবাদ সম্মেলনে শ্রিংলা একথা বলেন।

‌এক প্র‌শ্নের জবা‌বে শ্রিংলা ব‌লেন, ভার‌তের নেতারা সফরকা‌লে বি‌ভিন্ন দ‌লের স‌ঙ্গে সাধারণত বৈঠক ক‌রেন। কিন্তু এবা‌র ভার‌তের রাষ্ট্রপ‌তির সফর বিজ‌য়ের ৫০ বছর উদযাপন উপল‌ক্ষে। তাই এবা‌রের সফ‌রের ফোকাস সেখা‌নে রাখ‌তে হ‌চ্ছে। এবার বিরোধী দ‌লের স‌ঙ্গে বৈঠ‌কের কোনো কর্মসূ‌চি নেই।

শ্রিংলা অবশ্য স্মরণ ক‌রি‌য়ে দেন যে, ২০১৩ সা‌লে তৎকালীন ভার‌তের রাষ্ট্রপ‌তি প্রণব মুখা‌র্জির স‌ঙ্গে বৈঠ‌কের কর্মসূ‌চি থাক‌লেও বি‌রোধী দল সাক্ষাৎ ক‌রে‌নি।

ভার‌তের পররাষ্ট্র স‌চিব ব‌লেন, ‘সবুজ প্রযু‌ক্তি, জলবায়ু প‌রিবর্তন, তথ্যপ্রযু‌ক্তি, স্টার্ট আপ- এসব নতুন খা‌তে দ্বিপক্ষীয় সহ‌যো‌গিতা হ‌বে।

তি‌নি বলেন, ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উচ্চমাত্রায় পৌঁ‌ছে গে‌ছে। দুদে‌শের ম‌ধ্যে সম্প‌র্কের সোনালী অধ্যায় চল‌ছে। বাংলা‌দেশ‌কে এ‌রইম‌ধ্যে ১৮ লাখ টিকা দি‌য়ে‌ছে ভারত। বা‌ণিজ্য এক বছ‌রে ১৪ শতাংশ বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে। ভারত ১০ বি‌লিয়ন ডলার ঋণ দি‌য়ে‌ছে। সীমান্ত ব্যবস্থাপনা উন্নত কর‌তে উভয় দেশ কাজ কর‌ছে।

সংবাদ স‌ম্মেল‌নে ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইক‌মিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপ‌স্থিত ছি‌লেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *