মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজারে প্রবাসীর দোকান আত্মসাতের চেষ্টা: দুলালসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার ৭১ ডেস্কঃ

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অবস্থিত ঝিনুক মার্কেটে পিতা-পুত্রের যোগসাজশে এক প্রবাসীর দোকান আত্মসাতের চেষ্টার অভিযোগে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগি মুফিজুর রহমান।

ভুক্তভোগি প্রবাসী মুফিজুর রহমানের অভিযোগ- মামলার ১নং আসামী বাহারছড়া এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন দুলাল নিজের দোকান না হওয়া সত্ত্বেও দোকানের মালিক ও দোকান সংশ্লিষ্ট বিভিন্ন জনকে নানানভাবে প্ররোচিত করে প্রবাসী মুফিজুর রহমানকে প্রতারিত করেন।
জানা যায়, সৈকতের ঝিনুক মার্কেটে দুলালের এইসব কর্মকান্ড নতুন নয়। এর আগেও বিভিন্নভাবে নানান মানুষকে অভিযুক্ত দুলাল প্রতারিত করেছে।

মোশাররফ হোসেন দুলালের এইসব কর্মকান্ডে তার অন্যতম সহযোগী হিসেবে থাকে তারই পুত্র আশরাফ হোসেন হৃদয়। নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে প্রবাসী মুফিজুর রহমানকে নানান হুমকি-ধমকী দিয়ে আসছে বলে অভিযোগ ভুক্তভোগির।

পিতা-পুত্র মিলে সৈকতের ঝিনুক মার্কেটে দোকান আত্মসাৎ এর এই অভিযোগ এখন ঝিনুক মার্কেট সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়ীদের আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঝিনুক মার্কেটের এক ব্যবসায়ী জানিয়েছেন, “দুলালের এইসব নষ্টামি ঝিনুক মার্কেটে নতুন না। তারা বাপ-ছেলে নানান ঘৃণ্য কাজের জন্য ঝিনুক মার্কেটের ব্যবসায়ীরা দুলাল গং এর কাছে জিম্মি হয়ে আছে।”

এই বিষয়ে ভুক্তভোগি মুফিজুর রহমান আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের সুধীজন, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ সকলের সহায়তা কামনা করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

গত ১২ ডিসেম্বর কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগি মুফিজুর রহমান। মামলা নং-২২/৭২৯। তাং-১২-১২-২১ইং। মামলায় ৫ জনকে আসামী করা হয়েছে।

তারা হলেন- কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ড পশ্চিম বাহারছড়া এলাকার বাসিন্দা মোশাররফ হোসেন দুলাল, একই এলাকার হালিমা বেগম, ২নং ওয়ার্ড পূর্ব নতুন বাহারছড়া এলাকার মো. নুরুল আমিন, একই এলাকার নূও আয়েশা ও দুলালের ছেলে আশরাফ হোসেন হৃদয়।

সূত্রঃ ভয়েসওয়ার্ড


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *