বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজারে মৎস্যজীবীলীগের বিজয়ের সূবর্ণজয়ন্তী উদযাপন

এন আলম আজাদঃ
বাঙ্গালীর বিজয়ের ৫০ তম বার্ষিকী ও মুজিব শতবর্ষ যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় পালন করেছে কক্সবাজার জেলা ও শহর
আওয়ামী মৎস্যজীবী লীগ।এ উপলক্ষে  সংগঠনটি বিভিন্ন কর্মসূচি পালন করে দলীয় কার্যালয়ে।এ উপলক্ষে ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে মহান শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা।বিকেলে বীর সেনানীদের স্মরণে আলোচনা সভারও আয়োজন করা হয়।জেলা মৎস্যজীবীলীগের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির স্মৃতি চারণ করেন সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন।তিনি বলেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য অংশ।দেশমাতৃকার জন্য যারা প্রাণ বলি দিয়েছেন তারা বাঙালির গৌরব।তিনি মুক্তিযুদ্ধের চেতনা বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিতে মৎস্যজীবীলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।সভায় মৎস্যজীবীলীগকে আরও সংগঠিত করার পরামর্শ দিয়ে বলেন,তারাই জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন  সুখী সমৃদ্ধি দেশ গড়তে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারেন।তিনি এ সংগঠনের প্রয়োজনে সহযোগিতারও আশ্বাস দেন।সভাপতি তার বক্তব্যে বলেন,মুজিব আদর্শের সৈনিকরা কখনো রনাঙ্গনে পরাভূত হবে না।তিনি বর্তমান সরকারের বিরুদ্ধে জামাত বিএনপির ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহতে সার্বক্ষণিক প্রস্তুুত থাকারও তাগিদ দেন।
সভায় অন্যান্যের মধ্যে স্মৃতি চারণ করেন সংগঠনের জেলা সিনিয়র সহসভাপতি মোঃ তৈয়ব,সহ সভাপতিদ্বয় সৈয়দ আকবর ও  দুলাল কান্তি দাস।জেলা নেতা  ইকবাল হোসাইন বাপ্পী,শহর সভাপতি ফোরকান আজাদ,সাধারণ সম্পাদক  এম সাহাব উদ্দীন জনি  যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দীন আজাদ  প্রমুখ। সভাটি পরিচালনা করেন  জেলা মৎস্যজীবী লীগের  প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ নাছির উদ্দিন। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা সদস্য আবুল কালাম, শহর সহ সভাপতি মোঃ আবু মোছা,শহর সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আরমান উদ্দিন, ৭নং ওয়ার্ড়  সভাপতি গোলাম মাওলা সাধারণ সম্পাদক আব্দুল খালেক পোকখালী ইউনিয়ন সভাপতি মোঃ নাছির উদ্দিন সহ বিভিন্ন  ওয়ার্ড় থেকে আগত শতাধিক নেতাকর্মী। পরে বিকাল ৪ ঘটিকায় কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত  মুজিব বর্ষের শপথ পাঠ অনুষ্ঠানে জেলা ও শহর মৎস্যজীবী লীগের নেতা কর্মীরা যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *