মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

কক্সবাজারে অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারে বেড়াতে এসে মাহবুবুর জামান (৪১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে সৈকতে গোসল করতে নেমে অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

মাহবুবুর জামান ঢাকার উত্তরার ৭ নম্বর সেক্টরের মো. বদিরুজ্জামানের ছেলে।

শুক্রবার মাহবুবুর দুই বন্ধুসহ কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকত- সংলগ্ন হোটেল সি ক্রাউনে উঠেছিলেন।

পর্যটকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা আরও জানান, মাহবুবুরের সঙ্গে থাকা বন্ধুরা জানান, দুপুরে সমুদ্র থেকে গোসল করে এসে গরম পানি দিয়ে আবার গোসল করেন তিনি। এর পর থেকে তিনি অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাকে কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে বিকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *