মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
হ্নীলা দমদমিয়ায় সিএনজি চালক মোহাম্মদ হোসন হত্যা মামলার আসামীরা জামিনে আসার পর ডাকাত হাশিম উল্লাহ, কালু ও নুরাইয়া গ্রুপ আবারো সক্রিয় হয়ে উঠায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দিয়েছে। তাই তাদের আইনের আওতায় আনার দাবী উঠেছে।
জানা যায়, চলতি বছরের ২২এপ্রিল রাত ৮টায় জাদিমোরার বাঁচা মিয়ার পুত্র সিএনজি চালক মোহাম্মদ হোসেন (৩০) হত্যা মামলার আসামী এবং হ্নীলা ২৭নং জাদিমোরা শালবাগান ক্যাম্পের ডাটাকার্ডে ব্লক-সি/৮ এর বাসিন্দা মৃত আবুল বশরের পুত্র মোঃ ফারুক ওরফে কালু, ফজলুল হকের পুত্র আব্দুল কাদের, আক্তার হোছাইন, মোঃ ফারুক ওরফে কালুর পুত্র অলি হোছাইন এবং নুর মোহাম্মদের পুত্র মোহাম্মদ ইলিয়াছ জামিনে বেরিয়ে আসে। কিছুদিন পর তারা নাম ও কৌশল পাল্টিয়ে ডাকাত হাশিম উল্লাহ, কালু ও নুরাইয়া গ্রুপের সাথে সক্রিয় হয়ে উঠছে। গত ৪দিন আগে তারা দমদমিয়া এলাকা দিয়ে লোকালয়ে হানা দেওয়ার চেষ্টা করার খবর পেয়ে স্থানীয়রাপুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে আসার পর কোন প্রকাশে রেহাই পান। এই গ্রুপের সদস্যরা বিভিন্ন জনকে হুমকি-ধমকি দেওয়ার পর গতরাতে কয়েকটি বাড়িতে হানা দেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের বুদ্ধিমত্তায় পিছু হটে।
ভূক্তভোগী পরিবারের কয়েকজন সদস্য জানায়,তারা সিএনজি চালক মোহাম্মদ হোসন হত্যা আটক হওয়ার পর টাকা-পয়সা খরচ করে জামিনে এসেছে। শত্রুদের ঘায়েলের পাশাপাশি খরচ হওয়া টাকা পুষিয়ে নেওয়ার জন্য এলাকার লোকজন অপহরণ করে মুক্তিপণ দাবীর চেষ্টা চালাচ্ছে। তাই স্থানীয় বাসিন্দারা এসব চিহ্নিত দূবুর্ত্তদের হাতে ক্ষতিগ্রস্থ হওয়ার পূর্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবী উঠেছে। এই স্বশস্ত্র গ্রুপের সদস্যরা জামিনে আসায় নিহত মোহাম্মদ হোসনের পরিবারসহ এলাকার কিছু মানুষ ঝুঁকি নিয়ে চলাফেরা করছে।
এলাকার সচেতন মহল স্বশস্ত্র দূবৃর্ত্তদের কবল থেকে স্থানীয় জনসাধারণকে নিরাপদ রাখার জন্য স্থানীয় আইন-শৃংখলা বাহিনী এবং ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের আন্তরিক সহায়তা এবং হস্তক্ষেপ কামনা করেছেন।