মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

শীতের শুরুতেই শহরের ফুটপাতে গরম কাপড় কেনাকাটার ধুম

নুরুল আমিন হেলালী:
পর্যটন নগরী কক্সবাজারে শীতের শুরুতেই শহরের ফুটপাতে শীতের গরম কাপড় কেনাকাটার ধুম পড়েছে। বিশেষ করে কম মূল্যে এসব পোশাক কেনার জন্য ভিড় করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষজন।
বুধবার (২২ নভেম্বর) সরেজমিনে শহরের হকার মার্কেট, পান বাজার রোড় ও লাল দিঘির পাড় এলাকা ঘুরে দেখা যায়, ভাসমান দোকানগুলোতে শিশু, নারী, পুরুষসহ সব বয়সের মানুষের শীতের পোশাকের পসরা সাজিয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। আর এতে শীত নিবারনের জন্য পছন্দের পোশাক কিনতে ভিড় জমিয়েছেন শীতার্ত মানুষ।
দোকানীরা জানান, অন্যন্য বছরের তুলনায় এই বছর পর্যটন শহরে শীত পড়ছে অনেক বেশী। ফলে তাদের বেচাবিক্রিও বেড়েছে অনেক।
শীতবস্ত্র কিনতে আসা কাউছার ও শারমিন দম্পতি জানান, এই বছর আগে থেকেই শীত শুরু হয়েছে তাই কিছু গরম কাপড় কিনতে আসলাম তবে দাম একটু বেশীই মনে হচ্ছে । এখন গরম কাপড়ের যে দাম বৃদ্ধি পেয়েছে মনে হচ্ছে শীত বাড়লে নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাবে ফুটপাতের গরম কাপড়ের দামও।
ফুটপাতের দোকানদার মোস্তাকিম বলেন, এখন যেভাবে শীত পড়ছে সামনে মনে হয় আরও বেশি পড়তে পারে। তবে শীতের শুরুতেই গরম কাপড়ের চাহিদা অনেক বেশি বেড়েছে এবং বিক্রিও ভালোই হচ্ছে।
অন্যদিকে আতিক নামের এক ব্যবসায়ী জানান, গত শীতে মানুষ যে মূল্যে গরম কাপড় কিনেছে এবার তা পাবে না। কারণ গতবারের চেয়ে কাপড়ের দাম বেশি ধরছে পাইকারর।
সংশ্লিষ্টদের মতে, এই বছর শৈত্য প্রবাহ আরো কিছু দিন থাকবে। সুতরাং বয়স্ক ও শিশুদের অনেক বেশী সতর্ক থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *