বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
কক্সবাজার৭ ১ ডেস্ক:
ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য প্রার্থীর নির্বাচনী ফলাফল ঘোষণাকে কেন্দ্রে করে ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম হামিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তালা ও ফুটবল প্রতীকের দুই মেম্বার প্রার্থীর মধ্যে ফলাফল নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে একটি পক্ষ পুলিশের ওপর চড়াও হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মেম্বর প্রার্থীর নির্বাচনী ফলাফল নিয়ে দ্বন্দ্বের জেরে সরকারি কাজে বাধা দেয় একটি পক্ষ। সেখানে প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশের গুলিতে একজন মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ডিসি৭১/এমইউএন