বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন শামীম আরা স্বপ্না ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২১২ টাকা দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে : জ্বালানিমন্ত্রী রামু থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ আসামিসহ ১৫ জন গ্রেফতার ঈদগাঁও – ঈদগড় সড়কের গহীন পাহাড়ে পুলিশের ৪ ঘণ্টার দুঃসাহসিক অভিযান উখিয়া -টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোস্টে বিজিবির অভিযান: ১৫ হাজারের বেশি ইয়াবাসহ নারী-পুরুষ আটক কক্সবাজার সদর থানা পুলিশের ২৪ ঘন্টার চিরুনী অভিযানে ডাকাত ও ছিনতাইকারীসহ গ্রেফতার ১৫ রামু থানা পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাংবাদিক সংসদ কক্সবাজার’র আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন নাইক্ষ্যংছড়িতে বিজিবির উপর হামলায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা !!

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন (ভিডিও)

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার ১৬ নং রোহিঙ্গা ক্যাম্পে আবারো ভয়াবহ আগুন লেগেছে। এরই মধ্যে প্রায় এক’শ বসতি পুড়ে গেছে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ নিশ্চিত করেছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, রোহিঙ্গা বসতি থেকে আগুনের সূত্রপাত হলেও কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। ইতিমধ্যে আগুনে প্রায় একশ রোহিঙ্গা বসতি পুড়ে গেছে।

রোহিঙ্গা ক্যাম্পে বাবার আগুন লাগার ঘটনা ঘটছে। এর আগে গত বছরের ২ মার্চ রাতে উখিয়ার ৮ ও ৯নং ক্যাম্পে ভয়াবহ আগুনে বহু বসতি পুড়ে যায় এবং বেশ কয়েকজন নিহত হয়েছিলেন। গত ২ জানুয়ারিও একটি অগ্নিকান্ডে আইওএম পরিচালিত একটি করোনা হাসপাতাল ও তার পাশের কয়েকটি বসতি পুড়ে যায়।

https://youtu.be/FQacLcXWkDg

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *